ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফেব্রুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, এসেছে ৩১ হাজার কো‌টি টাকা

জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের (৩১ হাজার ৯৪ কোটি টাকা)। রোববার (২ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।


তিনি জানান, দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কো‌টি ডলার বা এক হাজার ১১০ কো‌টি টাকা। এর আগের মাস জানুয়ারিতে এসেছিল প্রায় ২১৯ কোটি ডলার। সে হিসাবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছ প্রায় ৩৪ কোটি ডলার।


এ ছাড়া গত বছরের একই মাসের তুলনায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ডলার।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়া‌রি পর্যন্ত ৮ মাসে দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৮৪৯ কোটি মার্কিন ডলার। যা আগের অর্থবছরের তুলনায় ২৩.৮০ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে এক হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।


বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার।তার পরের মাস আগস্টে আসে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়া‌রিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।


কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী, এই হিসাব করা হলেও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভ ২৬ দশমিক ১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সে হিসাবে গত ৭ মাসে দুই বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনামলে।

ads
ads
ads

Our Facebook Page

↑